Friday, June 26, 2026

সরকারি সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

Date:

Share post:

রাজ্য সরকারের সিভিল সার্ভিস (UPSC) প্রশিক্ষণ কেন্দ্র ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার’-এ আজ থেকে শুরু হল ১০ মাসের বিশেষ সিভিল সার্ভিস প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ সূত্রে জানা গেছে, এই কোর্সে সিভিল সার্ভিস পরীক্ষার তিনটি মূল ধাপ — প্রিলিমিনারি, মেইনস ও মক টেস্ট — সবকটিই অন্তর্ভুক্ত থাকবে। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborti)। তিনি বলেন, “সাফল্যের কোনও শর্টকাট নেই। হাসুন, সুখী থাকুন, ধ্যান করুন, শরীরচর্চা করুন। স্বপ্ন দেখুন — আকাশই সীমা। কখনওই কম কিছুতে থেমে যাবেন না।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের UPSC সহ বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত করতে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে বিশিষ্ট শিক্ষক ও প্রাক্তন আমলারা নিয়মিত ক্লাস নেবেন বলেও জানা গিয়েছে। আরও পড়ুন : ‘সিলিকন ভ্যালি’-তে তোড়জোড়, রাজ্যে আসছে ৩৫ হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তি বিনিয়োগ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...