Sunday, April 5, 2026

আইআইএম জোকার বয়েজ হস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ! তদন্তে পুলিশ

Date:

Share post:

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত বয়েজ হস্টেলের দ্বিতীয় বর্ষের ছাত্র। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ (Haridebpur Police Station)। রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। যদিও ওই ছাত্র মূল অভিযুক্ত কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে দাবি পুলিশ সূত্রের।

কেন্দ্রীয় সরকারের আওতাধীন কলেজ ক্যাম্পাসে যৌন নিগ্রহর অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে অভিযুক্ত ছাত্র তরুণীর পূর্ব পরিচিত।সোশাল মিডিয়ায় (Social Media) অভিযুক্ত ওই তরুণ ছাত্রের সঙ্গে যোগাযোগ হয় নিগৃহীতার। সম্প্রতি দুজনে বন্ধুত্বের সম্পর্কের কিছু অবনতি ঘটেছিল। পুলিশ জানিয়েছে, মিটমাট করার কথা বলে তরুণীকে হস্টেলে নিয়ে যায় অভিযুক্ত। এরপরই তাঁকে কোনও মাদক জাতীয় পানীয় খাইয়ে তাঁর উপর যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে ভয়ও দেখানো হয়। বয়েজ হস্টেলে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে তরুণীকে ভিতরে নিয়ে গেলেন অভিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। IIM কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...