Monday, June 8, 2026

নেপালি ভাষার কবি ভানুভক্ত আচার্যের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

নেপালি ভাষার কবি ভানুভক্ত আচার্যের (Bhanubhakta Acharya) ২১১তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটি প্রত্যেক বছর ভানু জয়ন্তী হিসেবে পালিত হয়। দার্জিলিং, নেপাল, সিকিম, ভুটান ও মায়ানমারের মতো দেশে বিশেষ আড়ম্বরের সঙ্গে এদিনের উদযাপন করেন সেখানকার মানুষ। ভানুভক্ত প্রথম নেপালি কবি হিসেবে গণ্য ছিলেন। নেপালি ভাষায় মহাকাব্য রামায়ণ অনুবাদ করেছিলেন তিনি। এই ভাষায় ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তিনি (Bhanubhakta Acharya) আদিকবি নামেও পরিচিত।

এদিন বিশিষ্ট কবিকে শ্রদ্ধা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “নেপালি ভাষার কবি ভানুভক্ত আচার্যকে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নেপালি সাহিত্য ও সমাজে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি সর্বদা শ্রদ্ধার সঙ্গে থাকবেন।”

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...