Monday, June 8, 2026

সিনে দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা শ্রীনিবাস রাও

Date:

Share post:

রবির সকালে চলে গেলেন দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও (Srinivasa Rao)। মৃত্যুকালে পদ্মশ্রী প্রাপ্ত তেলুগু অভিনেতার বয়স হয়েছিল ৮৩ বছর।তাঁর পরিবার সূত্রে জানা গেছে, এদিন হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শোকপ্রকাশ করেছেন তাঁর সতীর্থরা। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে প্রায় ৭৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধপ্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীনিবাস রাও। বাবা ছিলেন স্পেশাল চিকিৎসক। ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও একটা সময়ের পর অভিনেতা হওয়ার শখ হয় তাঁর। যদিও মঞ্চে অভিনয় ছাড়াও স্টেট ব্যাঙ্কে চাকরি করতেন তিনি। ১৯৭৮ সালে ‘প্রণাম খারিদু’ ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখেন। খল চরিত্রে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে কাজ করেছেন কমেডিয়ান হিসেবে। তেলেগু ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ছবিতেও। বলিউডে ‘সরকার’ ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে সিলভার মণি চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড ইন্ডাস্ট্রিও।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...