Tuesday, March 31, 2026

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! তৃণমূল সভানেত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

Date:

Share post:

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, কলকাতার রাজপথে মেগা প্রতিবাদ মিছিল (Rally) করবেন তিনি। সেখানে পা মেলাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি হলেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে পথে নামছে তৃণমূল (TMC)।
প্রতিবাদ মিছিলের সূচি-
কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল।
কলকাতার পাশাপাশি রাজ্য জুড়েও বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত চলবে প্রতিবাদ মিছিল।

বিজেপিশাসিত ওড়িশা, দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে। দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মমতা। লিখেছিলেন, “নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।“ এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেকও।
আরও খবরউত্তরকন্যা অভিযানকে গুরুত্ব নয়! ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থায় তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...