Tuesday, April 7, 2026

নিম্নচাপের বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, সুদিন ফেরার অপেক্ষা উত্তরবঙ্গ

Date:

Share post:

নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে গাঙ্গেয় দক্ষিণ বঙ্গে। সোম ও মঙ্গলে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আর তারই পথ ধরে বৃষ্টির সুদিন ফেরার অপেক্ষায় উত্তরের জেলাগুলি। চলতি বর্ষায় যেভাবে বৃষ্টি দেখছে দক্ষিণের জেলাগুলি, সেই স্বাদ থেকে বঞ্চিত উত্তরের জেলাগুলি। তবে সাম্প্রতিক নিম্নচাপে বৃষ্টির পূর্বাভাস (forecast) রয়েছে উত্তরের সব জেলাতেই।

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট সোমবার থেকে। রবিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় বিরামহীন বৃষ্টি। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টির (heavy rain) পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে রয়েছে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস।

সোমবার এই নিম্নচাপের (depression) জেরে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের (fishermen) সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতাতেও দিনভর আকাশ মেঘলা। সকাল থেকে কখনও ঝিরঝিরে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি শহর ও শহরতলিতে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।

দক্ষিণের জেলাগুলির বৃষ্টির প্রভাব উত্তরের জেলাগুলিতেও পড়ার পূর্বাভাস। এপর্যন্ত পূর্বাভাস বারবার হলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় সেভাবে বৃষ্টি হয়নি। বর্ষার বৃষ্টি এই তিনজেলাতেই এবছর কম রয়েছে। বিভিন্ন এলাকায় চা চাষে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তবে সোমবার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবার মালদহ, উত্তর দিনাজপুরেও বৃষ্টির সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ৩, শওকতের মিছিলের ডাক

মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে এভাবেই বৃষ্টির সতর্কতা থাকছে। মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা।

Related articles

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...