Monday, April 13, 2026

মন্ত্রিসভার বৈঠকে হঠাৎ অসুস্থ মৎস্য মন্ত্রী, তৎক্ষণাৎ ভর্তি এসএসকেএম-এ

Date:

Share post:

নবান্নে সোমবার চলছিল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সূত্রের খবর, আচমকাই তাঁর রক্তচাপ বেড়ে যায় এবং তিনি অস্বস্তি অনুভব করতে থাকেন।

ঘটনার গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে নবান্নের চিকিৎসকদের ডেকে পাঠানোর নির্দেশ দেন। দ্রুত চিকিৎসকরা এসে মন্ত্রীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন এবং উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ দেন। এই ঘটনায় বৈঠকস্থলে উপস্থিত অন্যান্য মন্ত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী বারবার সহকর্মীদের প্রতি ‘শরীরের যত্ন নেওয়ার’ পরামর্শ দিলেও, এমন হঠাৎ পরিস্থিতি অনেককেই উদ্বিগ্ন করে তোলে।

পরবর্তী চিকিৎসার স্বার্থে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সেখানে তাঁর বিশদ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায় থেকে মন্ত্রীর সুস্থতা কামনা করে দ্রুত আরোগ্যের বার্তা জানানো হয়েছে।

আরও পড়ুন – অনন্ত মহারাজকে বিজেপি থেকে সরানোর প্রক্রিয়া শুরু! শমিকের উত্তরবঙ্গ সফরে ইঙ্গিত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...