Friday, June 26, 2026

বাংলাদেশে ভাঙা শুরু সত্যজিৎ-উপেন্দ্রকিশোরের পৈতৃক বাড়ি! সরব মমতা

Date:

Share post:

শিক্ষা থেকে শিল্প-সাহিত্য, বাংলাদেশে বিপর্যস্ত শিল্পী ও তাঁদের সৃষ্টি। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সুশাসনের দাবি জানাচ্ছে তার আরেক নজির উঠে এলো জমিদারদের শহর ময়মনসিংহ (Mymensingh) থেকে। এবার সেখানে উন্নয়নের নামে ভাঙা শুরু হল শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরি (Upendrakishore Ray Chowdhury) তথা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পৈতৃক ভিটে (ancestor house)। ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা। এই ঘটনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সংস্কৃতির অন্যতম নিদর্শনের রক্ষায় একদিকে বাংলাদেশ (Bangaldesh) সরকার অন্যদিকে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করলেন তিনি।

বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শুরু হয়েছে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পিতৃপুরুষের বাসস্থান ভাঙার কাজ। ইতিমধ্যেই বাড়ির সামনের অংশ ভেঙে বদলে ফেলা হয়েছে বাড়ির চেহারা। শিশু একাডেমির দাবি, তাঁরা নতুন করে শিশু একাডেমির বাড়ি তৈরি করবেন সেখানে। একটি ঐতিহ্যশালী বাড়ি সম্পূর্ণ ভেঙে এই নতুন নির্মাণ কাজে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত।

সেখানেই উদ্বেগের সঙ্গে তিনি জানান, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর (Upendrakishore Ray Chowdhury) বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

আরও পড়ুন: বিহারে SIR-এর বাস্তব সত্য তুলে ধরে রাজরোশে! সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এই প্রসঙ্গে তিনি দাবি করেন, আমি বাংলাদেশ (Bangladesh) সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...