Wednesday, June 24, 2026

বিহারে SIR-এর বাস্তব সত্য তুলে ধরে রাজরোশে! সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Date:

Share post:

বিহারে বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ নিয়ে কমিশনের জালিয়াতির ছবি স্পষ্ট ভাষায় তুলে ধরেছিলেন বর্ষীয়ান সাংবাদিক অজিত অঞ্জুম (Ajit Anjum)। স্বাভাবিকভাবেই তা সহ্য হয়নি শাসক বিজেপি জোটের। সাংবাদিক অজিতের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর (SIR)। এই ঘটনায় স্পষ্ট বিজেপি জমানায় কীভাবে সংবাদ মাধ্যমের মুখ বন্ধের খেলা শুরু হয়েছে গোটা দেশে। বর্ষীয়ান সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের বিরোধিতা করে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া।

এসআইআর-এর (SIR) নামে ঠিক কেমন ভোটার তালিকা সংশোধন চলছে তা ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছিলেন সাংবাদিক অজিত অঞ্জুম (Ajit Anjum)। একের পর এক ফর্মে শুধু নাম লেখা। তাদের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন সাংবাদিক অঞ্জুম। সেই সঙ্গে তুলে ধরেন কোনও বাসস্থানের সপক্ষে নথি নেই সেই সব ফর্মের সঙ্গে। বেশির ভাগ ক্ষেত্রে ঠিকানারই উল্লেখ নেই। সেই সঙ্গে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষের ফর্ম বিপুল পরিমাণে জমা পড়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন নিজের চ্যানেলে।

ঠিক যে আশঙ্কা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছিল, তেমনটাই তুলে ধরেছিলেন সাংবাদিক অজিত। সেই তথ্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও (Mahua Moitra) তুলে ধরেছিলেন। আর তাতেই রাজরোশে বর্ষীয়ান অজিত (Ajit Anjum)। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর (FIR)। অভিযোগ তিনি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করেছেন।

আরও পড়ুন: ত্রিপুরায় খেলা শুরু স্মার্ট মিটারের! এক মাসে বিল বাড়ল ৬১ হাজার টাকা

নরেন্দ্র মোদি যেভাবে গোটা বিশ্বের সামনে নিজেকে সংবাদ মাধ্যম-বন্ধু বলে তুলে ধরার চেষ্টা করেন, এই ঘটনায় সেই মুখোশই খসে পড়েছে। বিহারের নীতীশ কুমার প্রশাসন সাংবাদিকের তথ্য তুলে ধরায় তাঁর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সরব প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (Press Club of India)। এই ঘটনাকে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ বলে দাবি করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...