Sunday, June 14, 2026

ইয়ামেনে আপাতত মৃত্যুদণ্ড স্থগিত নিমিশার! চলেছে বৈঠক

Date:

Share post:

আপাতত মৃত্যুদণ্ড স্থগিত ইয়ামেনে বন্দি ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার। বুধবার ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। কতদিন তাঁর ফাঁসির নির্দেশ স্থগিত রাখা হয়েছে তা এখনও জানা যায়নি।

কেরলের বাসিন্দা নিমিশা নার্সের কাজ নিয়ে ইয়ামেনে গিয়েছিলেন। ২০০৮ সালে। এরপর তাঁর বিরুদ্ধে ২০১৭ সালে এক ব্যবসায়িক সঙ্গীকে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন নিমিশা। তাঁকে ফাঁসির নির্দেশ দেয় ইয়েমেনের আদালত। তখন থেকে তাঁর মৃত্যুদণ্ড আটকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিমিশার পরিবার। ইয়েমেনের সুপ্রিম কোর্টেও সাজা মকুবের আবেদন জানানো হয়। কিন্তু তা খারিজ হয়ে যায়।

নিমিশার মৃত্যুদণ্ড যাতে কার্যকর না হয় এ জন্য ইয়েমেনের খ্যাতনামা সুফি পণ্ডিত শেখ হাবিব উমর সোমবার রাত থেকে এ নিয়ে মধ্যস্থতা শুরু করেন। যাঁকে খুনের দায়ে নিমিষার মৃত্যুদণ্ড হয়েছে, সেই তালাল আবদো মহদি-র ভাইকে নিয়ে আলোচনায় বসেন ইয়েমেন সরকারের এক প্রতিনিধি এবং সেখানকার সুপ্রিম কোর্টের এক বিচারক। দু’পক্ষের মধ্যস্থতায় রয়েছেন সুফি পণ্ডিত শেখ হাবিব উমর বিন হাফিজ। মঙ্গলবারই সেই আলোচনায় দ্বিতীয় মধ্যস্থকারীর ভূমিকা নেন প্রভাবশালী সুন্নি নেতা কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়ার। মৃত্যুদণ্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেই বৈঠকে হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – বিহারে SIR-এর বাস্তব সত্য তুলে ধরে রাজরোশে! সাংবাদিকের বিরুদ্ধে মামলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...