Tuesday, March 31, 2026

ভাঙড়ের তৃণমূল নেতা খুনে গ্রেফতারি বেড়ে পাঁচ

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar News) তৃণমূলের অঞ্চল সভাপতি রজ্জাক খাঁ (Rajjak Khan) হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম রফিকুল খান (Rafikul Khan)। তিনি বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা। হাসনাবাদ থেকে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এই নিয়ে রজ্জাক খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫।

পুলিশ সূত্রে জানা গেছে রফিকুলের জমিতে পাঁচিল দেওয়া নিয়ে রজ্জাকের সঙ্গে বিবাদ হয়েছিল তাঁর। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে, খুনের অন্তত ১৫ দিন আগেই রজ্জাক খাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। রফিকুল এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত বলে পুলিশের দাবি। তাঁর বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...