Thursday, June 25, 2026

হারের কারণ দর্শালেন অধিনায়ক গিল

Date:

Share post:

লর্ডসে একেবারে তীরে এসে তরী ডুবেছে ভারতের। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দুর্ধর্ষ লড়াইয়েও আর শেষরক্ষা হয়নি। লর্ডসে হাড্ডহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত হার মেনেছিল টিম ইন্ডিয়া। ২২ রানে ভারতের হারের পর থেকেই শুরু হয়ে গিয়েছে হারের কারণ খোঁজার কাজ। চলছে চুল চেড়া বিশ্লেষণ। অবশেষে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ভারতের হারের প্রকৃত কারণটাই দর্শালেন তিনি।

এত ভালো পজিশনে থেকেও কেন হারলো ভারত। এই প্রশ্নটা ওঠাটাই তো স্বাভাবিক। সেখানেই শুভমন গিলের (Shubman Gill) সোজা সাপ্টা উত্তর। প্রথম ইনিংসে লিড নিতে না পারাটাই যে ভারতের হারের অন্যতম প্রধান কারণ তা বলতে দ্বিধা নেই এই তরুণ অধিনায়কের। প্রথম ইনিংসে ৮০ থেকে ১০০ রান লিড নিতে পারলেই যে এই ম্যাচ ভারতের দিকে থাকত তা সোজাসুজিই মেনে নিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।

ম্যাচ শেষে গিল (Shubman Gill) জানিয়েছিলেন, “একটা কথাই বলব। আমরা যদি প্রথম ইনিংসে অন্তত ৮০ থেকে ১০০ রানের লিড নিতে পারতাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হত আমাদের জন্য। কারণ আমরা ভালোভাবেই জানতাম যে এই পিচে পঞ্চম দিন ১৫০ থেকে ২০০ রান তাড়া করে জেতাটা খুব একটা সহজ কাজ হবে না। অন্তত ৮০ রানের লিডও যদি নিতে পারতাম, আমরা অনেক ভালো পজিশনে থাকতাম”।

চতুর্থ দিন চার উইকেট হারানোর পরই ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে আতঙ্কের ছবি ফুটে উঠেছিল। শেষ দিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। কার্যত রবীন্দ্র জাদেজা একা হাতেই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সিরাজ প্লেডঅন হতেই সব শেষ। সিরিজে ২-১ পিছিয়ে গেল ভারত।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...