Monday, April 13, 2026

জল ছাড়বে, একটাকাও ত্রাণ দেবে না! ডিভিসিকে নিশানা মমতার 

Date:

Share post:

একেই রাজ্য জুড়ে চলছে নিম্নচাপ এবং বর্ষার জেরে ভারী বৃষ্টি। এর মধ্যে ডিভিসি জল ছেড়ে ইচ্ছাকৃত বন্যা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এবার এই নিয়েই ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ডিভিসি-র একতরফা ভাবে জল ছাড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। এদিন প্রতিবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আপনি জল ছেড়ে যাবেন, কিন্তু বন্যার ত্রাণ দেবেন না, একটাকাও দেবেন না। লজ্জা করে না? আবার ভোট চাইতে আসে, খালি মিথ্যা কথা বলে। সব সময় মিথ্যাচার করে। এভাবে বেশি দিন টিকবে না।

তাঁর সাফ কথা, আমি বাংলায় কাজ করি ঠিক আছে কিন্তু আপনারা যদি বাংলাকে ডিস্টার্ব করেন তাহলে আমি পুরো হিন্দুস্তানে ঘুরব। জানা গিয়েছে, ডিভিসির জল ছাড়ার জন্য ইতিমধ্যেই বহু এলাকা, জমি, গ্রাম ও জনপদ জলমগ্ন হয়ে গেছে। এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য প্রশাসন তৎপরতা শুরু করেছে। পরিস্থিতির উপর নজর রাখতে এবং দ্রুত ব্যবস্থা নিতে জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও দেখুন – বিজেপির দালাল নির্বাচন কমিশন: ঝাঁঝালো আক্রমণ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...