Tuesday, March 24, 2026

বার্সায় মেসির দশ নম্বর জার্সি এবার ইয়ামালের

Date:

Share post:

বার্সেলোনায় (Barcelona) মেসির (Lionel Messi) জার্সিতে এবার ল্যামাইন ইয়ামাল (Lamine Yamal)। ন্যু ক্যাম্পে যে জার্সি পরে এক সময় দিয়েগো মারাদোনা, রিভাল্ডো, রোনাল্ডিনহোরা নেমেছিলেন সেই জার্সিতেই এবার মাঠে নামবেন ল্যামাইন ইয়ামাল (Lamine Yamal)। স্প্যানিশ ফুটবলের নতুন তারকা তিনি। স্প্যানিশ ওয়ান্ডার কিড নামেও তাঁকে ডাকতে শুরু করেছেন অনেকে। সেই ইয়ামালের গায়েই এবার উঠল বার্সেলোনার ঐতিহ্যশালী ১০ নম্বর জার্সি। ক্যাটালুনিয়ানদের এই জার্সি পেয়ে আপ্লুত ইয়ামালও।

ইউরো কাপের (Euro Cup) মঞ্চ থেকেই উথ্থান এই তরুণ ফুটবলারের। প্রথম দর্শনেই বিশ্ব ফুটবলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। স্পেনের ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান কারিগড়ও এই তারকা ফুটবলার। সেই ল্যামাইন ইয়ামালকেই (Lamine Yamal) এবার ভবিষ্যতের মেসি হিসাবে দেখতে শুরু করেছে গোটা ফুটবল বিশ্ব। এবারের বার্সেলোনার জার্সিতেও দুরন্ত ফর্মে রয়েছেন এই তরু ফুটবলার।

কেরিয়ারের শুরুটা ৪১ নম্বর জার্সি পরেই করেছিলেন ল্যামাইন ইয়ামাল। ইতিমধ্যে ১০০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সেখানে ২৫টি গোলও করে ফেলেছেন এই স্প্যানিশ ওয়ান্ডার কিড। বার্সেলোনার এবার ট্রেবল করার পিছনেও এই তরুণ ফুটবলারের অবদান অনস্বীকার্য। কোপা ডেল রে, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। সেখানে ল্যামিন ইয়ামাল ছিল তাদের অন্যতম প্রধান কারিগড়।

কোচ হুয়ান লাপোর্তাই ইয়ামালের হাতে তুলে দিয়েছে সেই দশ নম্বর জার্সি।

 

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...