Tuesday, March 24, 2026

চন্দননগরের শিশু নিখোঁজ-কাণ্ডে রুশ মা দেশ ছাড়তে না পারে: কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বাঙালি বাবা আর রুশ মায়ের নিখোঁজ শিশুকে অবিলম্বে খুঁজে বার করে তাঁর বাবার হাতে তুলে দিন। দিল্লির (Delhi) পুলিশ কমিশনারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court)। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে নির্দেশ, শিশুটির মা রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে লুক আউট নোটিশ (Look-Out Notice) জারি করতে হবে। কোনও ভাবেই তাঁকে দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না। শুক্রবার দুপুরে আবার এই মামলার শুনানি হবে।

স্ত্রীর বিরুদ্ধে রাশিয়ার (Russia) গুপ্তচর হওয়ার অভিযোগ তুলে মামলা করেন চন্দননগরের যুবক সৈকত বসু। অভিযোগ, স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা রাশিয়ার এফএসবি-র (FSB) প্রাক্তন অফিসারের মেয়ে। বিয়ের পর ভারতেই ছদ্মবেশে বসবাস করছিলেন তিনি। বর্তমানে সন্তানকে নিয়ে নিখোঁজ সেই ভিক্টোরিয়া। অভিযোগ, পাড়ি দিয়েছেন রাশিয়ায়।

পেশাগত কারণে চিনে দীর্ঘদিন ছিলেন সৈকত বসু। সেখানেই আলাপ ও প্রেম ভিক্টোরিয়ার সঙ্গে। পরে বিয়ে। দেশে ফিরে আসার পর বসু পরিবার জানতে পারে, ভিক্টোরিয়ার বাবার সঙ্গে রাশিয়ার গুপ্তচর সংস্থার সংযোগ ছিল। ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধে, ভিক্টোরিয়াও সেই সংস্থার সঙ্গে জড়িত।

সৈকতের দাবি, বিয়ের পর থেকেই ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য তাঁকে চাপ দিতেন স্ত্রী। কিন্তু সৈকতের বাবা, প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসু সেই প্রস্তাব মেনে নিতে চাননি। এরপর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। সন্তানকে নিজের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে যান ভিক্টোরিয়া। কিন্তু মামলার রায়ের আগেই তিনি সন্তানকে নিয়ে উধাও হয়ে যান।

বসু পরিবারের আশঙ্কা, ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গিয়েছেন ভিক্টোরিয়া। সন্তানকে ফিরে পেতে সুপ্রিম কোর্টে আবেদন করেন সৈকত। তাঁর আবেদন, সরকারের হস্তক্ষেপে যেন দ্রুত সন্তানকে ফেরানো হয়। সেই মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত (Supreme Court)  নিখোঁজ শিশুকে অবিলম্বে খুঁজে বার করে তাঁর বাবার হাতে তুলে দেওয়া নির্দেশ দেয় দিল্লির পুলিশ কমিশনারকে। একই সঙ্গে রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে হবে। কোনও ভাবেই তাঁকে দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না সে দিকে নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
আরও খবরশুটিং সেরে ফেরার পথে যাদবপুরে হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী!

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...