Thursday, June 25, 2026

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে বিশেষ পরামর্শ রাহানের

Date:

Share post:

তৃতীয় টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেছে ভারত (India Team)। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে ম্যাঞ্চেস্টারে (Manchester Test) চতুর্থ টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে। তার আগে ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ অজিঙ্কং রাহানের (Ajinkya Rahane)। সিরাজ, বুমরাহ (Jasprit Bumrah) এবং আকাশদীপদের প্রশংসা করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে কজন বাড়তি বোলার খেলানোর পরামর্শই দিচ্ছেন রাহানে (Ajinkya Rahane)।

ইংল্যান্ডের মাটিতে টেস্টের শেষ দুটো দিন যে অত্যন্ত কঠিন তা মেনে নিচ্ছেন ভারতের এই তারকা ক্রিকেটার। কিন্তু তাঁর একটা কথা স্পষ্ট। তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে ২০ উইকেট তোলাটা সবচেয়ে জরুরী। আর সেই কারণেই এবার বাড়তি পেসার খেলানোর পরামর্শ দিচ্ছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)।

এই মুহূর্তে ভারতের ডাগ আউটে রয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। কিন্তু তাঁকে খেলাতে গেলে একজন কাউকে বসাতে হবে। সেরম হলে কাকে বসানো হবে তা নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে।

অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) জানিয়েছেন, “আমরা সকলেই জানি যে টেস্টের চতুর্থ এবং পঞ্চম দিনটা সত্যিই খুব কঠিন। সেখানে রান করাটা সত্যিই খুব কঠিন। ইংল্যান্ডও অত্যন্ত ভালো বোলিং করছেন। তবে একটা জিনিস মানতেই হবে যে গত ম্যাচের প্রথম ইনিংসে ভারত বড় রান করতে পারেনি। আমার মনে হয় ভারতের একজন অকিরিক্ত বোলার খেলানো উচিৎ। কারণ টেস্ট ম্যাচ বা সিরিজ জিততে হলে ২০ উইকেট তুলতেই হবে”।

আগামী ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে। সেখানেই ভারতীয় দল জিতে সিরিজে সমতায় ফেরাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...