Thursday, June 25, 2026

চিকিৎসা-শিক্ষা ছেলেখেলা! মধ্যপ্রদেশে হিন্দিতে ডাক্তারি পড়ার পড়ুয়াই নেই

Date:

Share post:

গোবলয় তথা গোটা দেশে হিন্দি প্রতিষ্ঠা করতে তৎপর কেন্দ্রের বিজেপি ও তার সহযোগী বিজেপি শাসিত রাজ্যগুলি। গোটা দেশে হিন্দি বাধ্যতামূলক করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। আর সেই লক্ষ্যে প্রথমে ধাক্কা মধ্যপ্রদেশে (Madhyapradesh)। নতুন শিক্ষানীতি অনুযায়ী ডাক্তারি পড়ুয়াদের শিক্ষায় হিন্দি ভাষায় (Hindi language) পড়ার যে পরিকল্পনা নিয়েছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার, সেই পরিকল্পনা প্রথমেই হোঁচট খেল। হিন্দিতে ডাক্তারি পড়তে (medical studies) আগ্রহ দেখালো না চিকিৎসক পড়ুয়ারা।

প্রায় ১০ কোটি টাকা খরচ করে চিকিৎসার পড়াশোনার জন্য হিন্দি ভাষায় পড়ার ব্যবস্থা করেছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার ২০২২ সালে সেই হিন্দি ভাষার (Hindi language) পাঠক্রম শুরু হলেও সেখানে কোন চিকিৎসা পড়ুয়া (medical student) নাম নথিভুক্ত করেননি।

সরকারিভাবে কত পড়ুয়া হিন্দিতে এমবিবিএস (MBBS) পড়ছেন, তার কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। কারণ আদতে প্রকাশ করার মতো কোনও সংখ্যাই মধ্যপ্রদেশের (Madhyapradesh) খাতায় নেই। রাজ্যের গান্ধী মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজেও হিন্দিতে পড়ুয়া পাওয়া দায়।

অথচ কেন্দ্রের নতুন শিক্ষানীতি (NEP) চালু হওয়ার পর প্রথম মধ্যপ্রদেশই এমন রাজ্য যেখানে হিন্দিতে ডাক্তারি করার ব্যবস্থা হয়। তার জন্য সব ইংরেজি মেডিকেলের বই অনুবাদ (translate) করা হয় হিন্দিতে। যদিও মেডিকেলের ইংরেজি টার্ম গুলি স্বভাবতই অনুবাদ করতে পারা যায়নি। খরচ হয় ১০ কোটির টাকার কাছাকাছি।

আরও পড়ুন: বাংলায় এসে বাঙালিদের অসম্মানে নীরব মোদি! ডিটেনশন ক্যাম্পে যাবেন, প্রশ্ন তৃণমূলের

চিকিৎসার পাঠক্রমের সেমিস্টার সিস্টেমে হিন্দিতে পড়া এবং পরীক্ষা দেওয়ার সুবিধা রেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেমিস্টার পরীক্ষার আগে ফর্ম ফিলাপের সময় দেখা যাচ্ছে কোনও চিকিৎসা পড়ুয়া হিন্দি ভাষায় পড়ার জন্য ফর্ম ফিলাপ করেননি। এরপর লোভ দেখাতে ৫০ শতাংশ ইন্সেন্টিভ-এর ঘোষণাও করে মধ্যপ্রদেশ সরকার। তাতেও কাজ হয়নি। ফলে ১০ কোটি টাকা দিয়ে কেন্দ্রের ধুঁয়ো ধরে যে হিন্দি প্রচার ব্যবস্থা প্রচলন করার চেষ্টা চালাচ্ছে বিজেপির তা যে আদতে শিক্ষাব্যবস্থার গতিরোধ করে তা-ই প্রমাণিত মধ্যপ্রদেশে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...