Saturday, April 4, 2026

বাঙালি তাড়িয়ে বাংলার ভোট দাবি! গর্জে উঠল বাংলা পক্ষ

Date:

Share post:

নির্বাচনের আগের বছর থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাংলার ভোটে টান পড়া শুরুর আশঙ্কাতেই তাঁর দুর্গাপুর (Durgapur) সফর, তা কার্যত প্রমাণিত। আর সেখানেই বাঙালি খেঁদানো অভিযান চালানো মোদিকে তীব্র আক্রমণ বাংল পক্ষ-র (Bangla Pokkho) সদস্যদের।

সম্প্রতি একের পর এক বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলার শ্রমিক, তাঁদের পরিবার থেকে প্রবাসীদের হেনস্থা থেকে পুশব্যাক পর্যন্ত করা হচ্ছে, শুক্রবার নরেন্দ্র মোদির বঙ্গ সফরে সেই প্রসঙ্গ তুলেই সরব বাংলা পক্ষ। তাঁদের প্রশ্ন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিকে আক্রমণ করছে। বাংলা ভাষায় কথা বললেই “বাংলাদেশি” দাগিয়ে জেলে ঢুকিয়ে অত্যাচার করছে বিজেপি সরকার। সেই সময়ই নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলার দুর্গাপুরে (Durgapur) এসে বাঙালির থেকে ভোট চাইছে।

শুক্রবার দুর্গাপুরে যে সভা ঘিরে জনতার ঢলের ছবি তুলে ধরার চেষ্টা চালায় বিজেপি, সেই দুর্গাপুরেই বিক্ষোভেরও ছবি উঠে আসে। নরেন্দ্র মোদির দুর্গাপুরে সফরের সময় দুর্গাপুরে দাঁড়িয়েই তার যাত্রাপথে বিক্ষোভ করল বাংলা পক্ষ (Bangla Pokkho)। পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। স্লোগান ওঠে, “বাঙালির শত্রু নরেন্দ্র মোদি গো ব্যাক”।

আরও পড়ুন : “স্কুলে না গিয়ে দায়িত্বে অবহেলা করছেন শিক্ষকরা”, প্রাথমিকের মামলায় পর্যবেক্ষণ বিচারপতির

প্রধানমন্ত্রীর কাছে বাঙালি বিদ্বেষের জবাব চেয়ে বাংলা পক্ষ-র প্রশ্ন, যে বাঙালি ভারত স্বাধীন করেছে, বিজেপির আমলে সেই বাঙালিরই নাগরিকত্ব ও ভাষা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা ভাষায় কথা বলা অপরাধ? গরীব বাঙালি পরিযায়ী শ্রমিকদের কেন এভাবে আক্রমণ করা হচ্ছে? আজ নরেন্দ্র মোদির কাছে জবাব চাইছে বাঙালি। বাংলা ভাষা ও বাঙালিকে আক্রমণ বন্ধ করতে হবে। আগামী ভোটে বাঙালির শত্রু বিজেপিকে বাংলা থেকে মুছে দেবে বাঙালি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...