Monday, March 16, 2026

CAS-এর রায়ে বড় ধাক্কা ফেডারেশনের, আইলিগ চ্যাম্পিয়ন ইন্টারকাশি

Date:

Share post:

আইলিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশি (Interkashi)। কোর্ট অব অ্যার্বিট্রেশনের (CAS) রায় ঘোষণার পরই উৎসবের মেজাজে ইন্টার কাশি। আসন্ন মরসুমেই ফের একবার আইএসএলে দেখা যাবে আন্তোনিও লোপেজ হাবাসকে। শুক্রবারই ফেডারেশনের আবেদনকে নাকোচ করে ইন্টার কাশির (Interkashi) পক্ষে রায় দিয়েছে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস। সেখানেই স্পষ্ট বলে দেওয়া হয়েছে ইন্টারকাশিকেই আইলিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করতে হবে ফেডারেশনকে।

অর্থাৎ ফেডারেশন চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেও, সেই সিদ্ধান্ত বদলাতেই হবে এবার তাদের। যদিও এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেই রয়েছেন ফেডারেশন (AIFF) কর্তারা। তাদের তরফ থেকে নাকি এখনও পর্যন্ত ইন্টার কাশির সঙ্গে যোগাযোগও করা হয়নি। এমনকি ট্রফি কবে ইন্টার কাশিকে (Interkashi) তুলে দেওয়া হবে তা নিয়েও ফেডারেশনের তরফে সেভাবে কিছু জানানো হয়নি।

আইলিগের ম্যাচের সময়ই ইন্টার কাশির বিরুদ্ধে সরব হয়েছিল নামধারী এফসি, রিয়্যাল কাশ্মির, চার্চিল ব্রাদার্স সহ কয়েকটি ক্লাব। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আইলিগের নিয়ম ভঙ্গের। আইলিগের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলারকে মরসুমের মাঝে ছেড়ে দেওয়া হলে, সেই মরসুমেই দ্বিতীয়বার সই করানো যায় না।

কিন্তু ইন্টার কাশি নাকি তেমনটাই করেছিল। এরপরই ফেডারেশনের শাস্তি নেমে এসেছিল ইন্টার কাশির ওপর। তাদের থেকে চার পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই পয়েন্ট চার্চিল এবং নামধারীকে দেওয়া হয়েছিল। এরফলেই চ্যাম্পিয়ন হয়েছিল চার্চিল ব্রাদার্স।

এরপরই পাল্টা দাবী জানিয়েছিল ইন্টার কাশিও। ফেডারেশনের অনুমতি ছাড়া কোনওকিছুই সম্ভব নয়। অর্থাৎ ফেডারেশনে তাদের কিছু বলেনি কেন। এরপরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হয়েছিল ইন্টার কাশি। সেখানেই শেষপর্যন্ত ইন্টার কাশিরই জয় হল।

শুক্রবারই তাদের পক্ষে রায় দিয়েছে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস। আর আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার ফলে এবারের আইএসএলে চার্চিল নয় খেলতে দেখা যাবে ইন্টার কাশিকেই।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...