Saturday, April 4, 2026

পাক অধিকৃত কাশ্মীরে দেখা মিলল মাসুদ আজহারের! বিলাওয়াল ভুট্টোর দাবি মিথ্যে প্রমাণিত?

Date:

Share post:

ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) প্রধান মাসুদ আজহারকে (Masood Azhar) পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এই তথ্য সামনে আসতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। কারণ কিছুদিন আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto) দাবি করেছিলেন যে মাসুদ আজহার পাকিস্তানে নেই। এবার সেই দাবি কার্যত মিথ্যে প্রমাণিত হলো। যদিও কিছুদিন আগেই পাক সরকার পহেলগাম (Pahalgam) হামলায় নিজেদের যোগ অস্বীকার করলেও জঙ্গি মদতে পাকিস্তানের ৩০ বছরের অভিজ্ঞতা স্বীকার করেছিলেন তাদেরই বিদেশ মন্ত্রী খোয়াজা আসিফ। এক সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif) স্বীকার করে জানিয়েছিলেন, পাকিস্তান গত ৩০ বছর ধরে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের হয়ে জঙ্গিদের ব্যবহার করেছে। উল্লেখ্য, মাসুদ আজহারকে (Masood Azhar) রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করলে পাকিস্তান সরকার তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। বরং তার গোপন চলাফেরার উপর চুপ থাকার অভিযোগে বারবার কাঠগড়ায় উঠেছে ইসলামাবাদ।

উল্লেখযোগ্যভাবে, এই এলাকাটি এক নির্জন পাহাড়ি অঞ্চল। স্থানীয়রা জানিয়েছেন, সেখানে কিছু হ্রদ, পার্ক, দু’টি মসজিদ ও বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে। তবে সাধারণ পর্যটকদের ভিড় তেমন একটা দেখা যায় না। এমন জায়গাতেই গত কয়েকদিনে মাসুদ আজহারকে একাধিকবার ঘোরাফেরা করতে দেখা গিয়েছে, যার প্রমাণ হিসেবে কিছু ছবি ও ভিডিও গোপনে সংগ্রহ করেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি। বিশ্লেষকদের মতে, ভারতের চালানো ‘অপারেশন সিন্দুরের’ (Operation Sindoor) পর বাহাওয়ালপুর ছিল মাসুদের জন্য এক আতঙ্কের নাম। ওই অভিযানে জইশের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মৃত্যু হয় বহু জেহাদির। এমনকি সেই হামলায় মাসুদের পরিবারের ১৪ জন সদস্য প্রাণ হারান বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল।

তবে প্রশ্ন উঠছে, বাহাওয়ালপুরের বাইরে মাসুদ আজহারের অবাধ চলাফেরার জন্য কতটা নিরাপদ? কী উদ্দেশ্যে সে এই এলাকায় যাচ্ছে? বিশেষ কোনো মদ্রাসা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা চলছে কি না, তা নিয়েও সন্দেহ উস্কে দিয়েছে গোয়েন্দা মহল। ভারতের তরফে ইতিমধ্যেই বিষয়টি জাতিসংঘ ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলের নজরে আনার তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা স্পষ্ট বার্তা দিয়েছেন, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তোলার এই প্রমাণ নতুন করে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে। আরও পড়ুন: বাবলা সরকার খুনে ফের নয়া মোড়! সাত মাস পর আত্মসমর্পণ মূল অভিযুক্তের

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...