Monday, April 6, 2026

বাংলায় এসে বাঙালিদের অসম্মানে নীরব মোদি! ডিটেনশন ক্যাম্পে যাবেন, প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করার আগেই দেশের রাজ্যে রাজ্যে বাঙালিদের চরম অসম্মান। অথচ বাংলায় এসে তা নিয়ে একটি শব্দ খরচ করলেন না নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার রাজ্য থেকে পরপর ডবল ইঞ্জিল রাজ্যে বিনা দোষে আটকে রাখা হচ্ছে বাঙালিদের (Bengali speaking)। সেই বাংলায় এসে বাংলা কথা বলে বাঙালিদের মন জিততে চেষ্টা করা মোদিকে বাংলার শাসকদলের প্রশ্ন, তবে নরেন্দ্র মোদিকেও কী বাংলা বলার অপরাধে ডিটেনশন ক্যাম্পে (detention camp) আটকে রাখা হবে।

নির্বাচনের প্রচারের ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেওয়া নরেন্দ্র মোদি বক্তৃতায় একটি দুটি শব্দ বলে বাংলার মন জেতার চেষ্টা চালালেন দুর্গাপুরের (Durgapur) সভা থেকে। আগেও এরকম বাঙালির আরাধ্য দেবতাকে নিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। কিন্তু যে সময়ে প্রধানমন্ত্রী বাংলায় এলেন সেই সময়ে ডবল ইঞ্জিন রাজ্যে লাগাতার বাঙালি নিগ্রহ। পুরোটাই প্রশাসনিক নির্দেশে। ফলে মোদির মুখে শুক্রবার বাংলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: স্কুল চত্বরে বজ্রপাতে অসুস্থ ৫ ছাত্রী, গঙ্গাজলঘাটিতে চাঞ্চল্য়

য়দিও একবারও বাঙালিদের অসম্মানের কোনও প্রতিবাদ বা তৃণমূলের তোলা কোনও প্রশ্নের উত্তর দিতে পারলেন না নরেন্দ্র মোদি। সেখানেই বাংলার শাসক দলের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভাসন শুরু করলেন বাংলা ভাষায় (Bengali language)। বিষয়টা ভালো। তবে কী আমরা আশঙ্কায় থাকব, এবার নরেন্দ্র মোদিকে ডিটেনশন ক্যাম্পে (detention camp) নিয়ে যাওয়া হবে?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...