Thursday, June 25, 2026

অগাস্টের শুরুতেই শহরে বাগান কোচ মোলিনা সহ বিদেশি ফুটবলাররা

Date:

Share post:

ইস্টবেঙ্গলের বিদেশিরা শহরে এসে গিয়েছে। কিন্তু মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) বিদেশিরা কবে আসছেন কলকাতায়। এই নিয়েই চলছিল জোর জল্পনা। সবকিছু ঠিকঠাক চললে অগাস্টেই শহরে আসতে চলেছেন সবুজ-মেরুন শিবিরের বিদেশি ফুটবলাররা। এখনও পর্যন্ত সেভাবে নতুন বিদেশি নেয়নি মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। গতবারের চ্যাম্পিয়ন দলের বেশীরভাগ সদস্যদেরই ধরে রেখেছে তারা। দিমিত্রি (Dimitri Petratos), ম্যাকলরেনদের (Jamie Maclaren) এবার শুধুই শহরে আসার অপেক্ষায় রয়েছেন অসংখ্য মোহনবাগান সমর্থকরা।

অগাস্টের শুরুতেই শহরে পৌঁছে যাচ্ছেন মোহনবাগানের তারকা কোচ হোসে মোলিনা (Jose Moulina)। এখন থেকেই আগামীর পরিকল্পনা তিনি শুরু করে দিয়েছে। যে সময় তিনি আসবেন তখন অবশ্য ডুরান্ড কাপ (Durand Cup) চলবে। শোনা যাচ্ছে ডুরান্ডে যদি ফাইনাল কিংবা সেমিফাইনালে মোহনবাগান পৌঁছয় সেক্ষেত্রে বিদেশিদের খেলানোর একটা ভাবনা রয়েছে। যদিও শেষপর্যন্ত সেটা ঠিক করবেন মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) প্রধান কোচ হোসে মোলিনা।

আগামী অগাস্ট মাসেই মোহনবাগান সুপারজায়ান্টের সব বিদেশিরা চলে আসছেন। এখনও পর্যন্ত আইঅএসএল কবে থেকে শুরু হবে তা নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। কিন্তু মোহনবাগান কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। এখন থেকেই নিজেদের প্রস্তুত করে রাখে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে সকলে।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...