Monday, June 8, 2026

বিহারে রাজনৈতিক কর্মসূচি চলাকালীন দুর্ঘটনার কবলে প্রশান্ত কিশোর!

Date:

Share post:

বাইকের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি প্রশান্ত কিশোর (Prashant Kishor accident)। বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে আরায় রমনা ময়দানে শুক্রবার জনসভা ও রোড শো কর্মসূচি ছিল তাঁর। গাড়ির গেট খুলে পা-দানিতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে হাত নাড়ছিলেন PK। হঠাৎ একটি বাইক সেই পথে এসে সজোরে ধাক্কা মারে গাড়ির খোলা গেটে। গুরুতর আঘাত লাগে প্রশান্তের। পাঁজরে এতটাই ব্যথা পান যে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

প্রশান্ত কিশোরের (PK) দুর্ঘটনার খবর জনসূরজ পার্টির তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে। বাইকের ধাক্কা লাগার পর দেখা যায় বুকের যন্ত্রণায় কার্যত কাতরাচ্ছেন পি.কে। দ্রুত জনসভা স্থগিত করে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। পেইনকিলার দিয়ে যন্ত্রণা কমানো হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। শনিবার প্রশান্তের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে বলে খবর।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...