Wednesday, April 1, 2026

এসএলএসটি নিয়োগ: সেপ্টেম্বরেই পরীক্ষার প্রস্তুতিতে চিঠি

Date:

Share post:

একের পর এক নিয়োগের পরীক্ষায় আইনি বাধা। তবে এবার এসএলএসটি (SLST) নিয়োগের পরীক্ষার বাধা পেরিয়ে পরীক্ষার প্রস্তুতি স্কুল সার্ভিস কমিশনের (SSC)। আগামী ৭ ও ১৪ সেপ্টম্বর এসএলএসটি (এটি) (SLST) ২০২৫-এর নিয়োগ পরীক্ষা হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আঞ্চলিক কমিশন অফিসগুলোতে চিঠি পাঠিয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, শিক্ষা দফতরের অনুমতি চেয়ে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই অনুমতি মিলবে। তারপরেই দেওয়া হবে বিজ্ঞপ্তি। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে কমিশন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলির প্রধানদের, শিক্ষক-অশিক্ষক কর্মচারী— যাঁরা পরীক্ষা কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের তথ্য যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা নিয়ে বিরোধী দলনেতার প্রবল মিথ্যাচার: তথ্য তুলে ফাঁস তৃণমূলের

দ্বিতীয় দফায় দু’দিনের পরীক্ষায় প্রায় ৫ লক্ষের কাছাকাছি চাকরিপ্রার্থী পরীক্ষায় বসবেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন করে নিয়োগের প্রস্তুতি স্কুল সার্ভিস কমিশনের (SSC)।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...