Monday, April 6, 2026

গ্যাংস্টার চন্দন মিশ্র খুনে গ্রেফতার ৫, রাজ্য পুলিশকে ধন্যবাদ বিহার এসটিএফের

Date:

Share post:

বিহারের এক হাসপাতালের আইসিইউতে ঢুকে গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন থেকে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে বিহার পুলিশ ও বেঙ্গল পুলিশের এসটিএফের যৌথবাহিনী। ধৃতদের জেরা করে ওইদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আনন্দপুরের এক গেস্টহাউস থেকে এক মহিলা-সহ আরও পাঁচজনকে পাকড়াও করা হয়। সেই ঘটনায় বিহার পুলিশকে আগাগোড়া বিশেষ সাহায্য করেছে এ রাজ্যের পুলিশ। তাই অভিযানের পর প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করল। এ রাজ্যের পুলিশকে ধন্যবাদ জানাল বিহার পুলিশ। তবে বিজ্ঞপ্তিতে সরকারিভাবে ৪ জনকে গ্রেফতার করার কথা বলা হয়েছে।

শনিবার কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে আনন্দপুর থেকে ধরা পড়ে আরও পাঁচ জন। সিসিটিভি ফুটেজে পাওয়া দুষ্কৃতীদের একটি সাদা রঙের গাড়ির সূত্র ধরে ৫ জনকে আটক করে বিহার পুলিশের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। পাঁচজনের মধ্যে এক মহিলাও রয়েছেন।

আরও পড়ুন – এখনও অধরা অভিযুক্তরা! ওড়িশায় অগ্নিদগ্ধ কিশোরীকে এয়ারলিফ্টে নিয়ে যাওয়া হল দিল্লি এইমসে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...