Thursday, June 25, 2026

ডুরান্ডের জন্য সব বিদেশিদের রেজিস্টার সম্পূর্ণ ইস্টবেঙ্গলের

Date:

Share post:

সৌভিক(Souvik Chakrabarti) খেলতে না পারলেও বাকি বিদেশিদের প্রথম ম্যাচ থেকেই পেতে পারে ইস্টবেঙ্গল (Eastbengal)। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় দিমিত্রি দিয়ামনতাকস সহ সব বিদেশিদের ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে ফেলল ইস্টবেঙ্গল (Eastbengal)। আগামী ২৩ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। এতদিন শোনা যাচ্ছিল সেখানে বিদেশি হিসাবে শুধু দিমিত্রি খেলতে পারেন। কিন্তু সোমবারের পর পরিস্থিতি কার্যত বদলে গিয়েছে।

রবিবার মিগুয়েল (Miguel), কেভিন এবং সওল ক্রেসপোরা (Saul Crespo) মাঠে এলেও প্রস্তুতি না সেরেই চলে গিয়েছিলেন। মেডিক্যালের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিক্যাল রিপোর্ট একেবারে সঠিক রয়েছে। সোমবার থেকেই দলের সঙ্গে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তিন বিদেশি ফুটবলারও। অর্থাৎ ডুরান্ডের আগে কার্যত নিজেদের সম্পূর্ণ বিদেশি ব্রিগেডকেই পেতে চলেছে ইস্টবেঙ্গল।

তবে কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) শুরু থেকেই ঝুঁকি নেবেন কিনা তা তো সময়ই বলবে। সোমবার অবশ্য প্রত্যেক বিদেশি ফুটবলাদেরই বিভিন্ন পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছেন তিনি। সেইসঙ্গ পিভি বিষ্ণুও এদিন জোরকদমে প্রস্তুতি সেরেছেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড জিততে এবার মরিয়া। শেষপর্যন্ত তারা সাফল্যের স্বাদ পায় কিনা সেটাই দেখার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...