Friday, June 26, 2026

পহেলগাম নিয়ে কেন্দ্রের ব্যাখ্যা চাইতেই মুলতুবি সংসদ! নিয়মের দোহাই

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশনের শুরুর দুদিনের মধ্যেই বিদেশ পাড়ি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি ঢুকে কীভাবে দেশের নাগরিকদের নির্মমভাবে হত্যা করল, তার ব্যাখ্যা দাবি করে বিরোধীরা। সেইসঙ্গে পহেলগাম হামলা (Pahalgam attack) পরবর্তীতে ভারতের তরফ থেকে জঙ্গি দমন ও নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য দাবি করা হয়। ভারতের সাতটি প্রতিনিধিদল ৩২টি দেশে পাক-বিরোধী প্রচারে সরব হয়েছিল। সেইসব দেশ থেকে সমর্থনের কী বার্তা পাওয়া গিয়েছে, তা প্রকাশ করার দাবিও জানানো হয়। বিরোধীদের দাবি শুনেই পিঠটান নরেন্দ্র মোদির (Narendra Modi) কেন্দ্রের সরকারের। নিয়মের দোহাই দিয়ে অধিবেশনের প্রথম দিন চার বার মুলতুবি (adjourned) করে দেওয়া হয় লোকসভার (Loksabha) অধিবেশন।

সোমবার অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সেনাবাহিনীর প্রশংসা করেন। সেই সেনাবাহিনীর কৃতিত্বকে প্রকাশ করতেই এত দ্বিধা মোদি সরকারের। নিজেদের ইস্যুগুলি তুলে ধরতে ব্যস্ত কেন্দ্রের সরকার পহেলগাম ইস্যু নিয়ে জনগণের প্রশ্নের উত্তর দিতে পিছিয়ে যায় সারাদিন। শুধুমাত্র স্পিকার ওম বিড়লা ঘোষণা করেন, যখন প্রয়োজন হবে তখন আলোচনা হবে। ফলে স্বাভাবিকভাবেই বিরোধী দলের সাংসদরা আলোচনার দাবিতে সরব হন।

বিরোধী সাংসদদের ঘাড়ে দোষ চাপিয়ে লোকসভা চারবার মুলতুবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী দাবি করেন, পহেলগাম ইস্যু আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে। তারপরেও কেন্দ্রের কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী অধিবেশনের (Parliament session) প্রথমদিন এই ইস্যুকেই যে সবার আগে আলোচনায় নিয়ে আসা উচিত তার প্রয়োজনই বোধ করেননি। উপরন্তু বিরোধীদের আচরণকে সংসদের শালীনতার পরিপন্থী বলে দাবি করেন। অথচ বিজেপির সাংসদ বিজয়ন্ত পণ্ডা আয়কর বিল পেশ করেন লোকসভায়।

আরও পড়ুন: প্রমাণের অভাব: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণের ১২ অভিযুক্তকে বেকসুর খালাস হাইকোর্টে

রাজ্যসভায় একইভাবে পহেলগাম হামলা নিয়ে আলোচনার দাবি জানানো হলেও সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিরোধী দলের ৬৩ জন সাংসদ বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashbant Verma) বিচারক পদ বাতিলের দাবিতে নোটিশ দেন রাজ্যসভায় (Rajyasabha)। লোকসভাতেও ১৪৫ জন সাংসদ একই নোটিশ দেন, যার মধ্যে বিজেপির সাংসদরাও ছিলেন। সেই নোটিশ গৃহীত হয়। সংসদের দুই কক্ষই মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...