Tuesday, April 7, 2026

২১ জুলাই যান নিয়ন্ত্রণে কলকাতা পুলিশকে Full Marks হাই কোর্টের

Date:

Share post:

মিছিলের জন্য যেন মহানগরীতে যানজট না হয়। একুশে জুলাই শহিদ সমাবেশ নিয়ে দায়ের করা মামলা নিয়ে নির্দেশ ছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। আর সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রেখে আদালতের Full Marks পেল কলকাতা পুলিশ (Kolkata Police)।

ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ শুরুর আগে যান নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশ পালন করতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে চিল কলকাতা পুলিশ। ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ কমিশনার মনোজ ভর্মা সারা কলকাতা চষে বেড়িয়েছেন। আদালতের নির্দেশ মতো, এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মধ্যে কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেছে। আর সেই নিয়ে পুলিশের কাজের প্রশংসা করেছে হাই কোর্ট।

এদিন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের যান নিয়ন্ত্রণের প্রশংসা করেন। জানান, পুলিশ ভালো কাজ করেছে। সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রিত হয়েছে। এক আইনজীবী আদালতে জানান, অন্যান্য দিনে নিউ আলিপুর থেকে হাই কোর্টে পৌঁছোতে ২০ থেকে ২৫ মিনিট সময় নেয়। এদিনও সেই সময়ই লেগেছে। বিচারপতিও জানান, রাস্তায় ট্র্যাফিকের কোনও সমস্যা নেই। যাতায়াতে স্বাভাবিক সময়ই লেগেছে। অর্থাৎ আদালতের Full Marks কলকাতা পুলিশকে।
আরও খবরধর্মতলামুখী একুশের চেনা ভিড়, যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...