Monday, June 22, 2026

সিএবিতে আর্থিক দুর্নীতি, জমা পড়েছে একের পর এক অভিযোগ

Date:

Share post:

আগামী সেপ্টম্বরে সিএবিতে (CAB) বার্ষিক সাধারণ সভা। তার আগে সিএবি জুড়ে একের পর এক বিতর্ক। আর সবকিছুরই নেপথ্যে আর্থিক দুর্নীতি। এবার অম্বরিশ মিত্র (Ambarish Mitra) নামে এক কর্তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্তিক দুর্নীতির অভিযোগ উঠল সিএবিতে (CAB)। ইতিমধ্যেই সচিব, সভাপতি সহ সিএবির ওম্বুডসম্যানের কাছেও জমা পড়েছে সেই অভিযোগের চিঠি। অম্বরিশ মিত্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

অম্বরিশ মিত্র সিএবির (CAB) স্টেডিয়াম কমিটি এবং বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের কমিটির সঙ্গে যুক্ত রয়েছে। তাঁর বিরুদ্ধেই এই আর্থক কেলেঙ্কারির অভিযোগ এনেছেন সুমন কীর্তনিয়া নামক এক আইজীবি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতি তরুণ ক্রিকেটারদের নাকি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করতে টাকা আত্মসাত করছেন তিনি। শুধু তাই নয় নতুন ক্লাব করার নাম করেও নাকি নানান ব্যক্তির থেকে বহুরকম ভাবে চাকা তুলছেন তিনি।

কয়েকদিন আগেই সিএবির কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত মারাত্মক সব অভিযোগ জমা পড়েছিল সিএবির ওম্বুডসম্যানের কাছে। সেই বিতর্কের আগুনেই এবার ঘি ঢালল এই অম্বরীশ মিত্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। সিএবিতে ক্রমশই এগিয়ে আসছে নির্বাচনের সময়।

ওয়াকিবহাল মহল মনে করছে নির্বাচনের জন্যই হয়ত এই সমস্তকিছু এবার সামনে আসতে শুরু করেছে। অন্যদিকে সিএবির সভাপতির তরফে জানানো হয়েছে যে তারা এই অভিযোগ পেয়েছে। তবে সমস্ত কিছু বিচার করে দেখবে অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা। এরপর তারা সরাসরি তা জানিয়ে দিতে পারে ওম্বুডসম্যানের কাছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...