Sunday, June 21, 2026

মঙ্গলের সকালে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ৩ মৃতদেহ উদ্ধার! চলছে তদন্ত

Date:

Share post:

মঙ্গলের সকালে ‘অমঙ্গল’! কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হল ৩টি দেহ। শরৎ বোস রোড, উল্টোডাঙার ক্ষুদিরাম বোস সরণি ও কাশীপুর থানা এলাকা থেকে তিনটি মৃতদেহ (Body) উদ্ধার করেছে পুলিশ। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

এদিন সাতসকালে শরৎ বোস রোডের ফুটপাথে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ (Police) গিয়ে উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ।

এদিকে উল্টোডাঙায় ক্ষুদিরাম বোস সরণি থেকে আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহের খোঁজ পাওয়া গিয়েছে। সকাল সাড়ে আটটা নাগাদ ওই দেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ দেহটি আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

একইদিনে একটি নির্মীয়মাণ বাড়ির নীচ থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার করেছে কাশীপুর থানার পুলিশ। ওই নির্মীয়মাণ বাড়িতে অনেক শ্রমিক থাকেন। তাঁদের মধ্যে একজন সোমবার রাতে পড়ে যান বলে পুলিশ জানতে পেরেছে। তবে কীভাবে ওই শ্রমিক পড়ে গেলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা ওই শ্রমিক কাজের জন্যে ৮-১০ দিন আগে কলকাতায় এসেছিলেন। সোমবার রাতে বাকি কর্মীদের সঙ্গে খেয়েছিলেন। তারপরেই তাঁর মৃত্যু হয়। মৃত্যু সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে পুলিশ।
আরও খবরআবার সেই ওড়িশা! হকি প্রশিক্ষণের নামে নাবালিকাকে গণধর্ষণ চার কোচের

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...