Wednesday, April 1, 2026

দীপক ঘোষের বইয়ের প্রকাশ ও প্রচারে স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বই ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’-র প্রকাশ, বিক্রি এবং এর কোনও অংশের প্রচারের উপর স্থগিতাদেশ জারি করল বারাসাত আদালত। প্রসেনজিৎ নাগ নামে জনৈক ব্যক্তির আবেদনের ভিত্তিতে মঙ্গলবার বারাসাত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশনের (ফার্স্ট কোর্ট) বিচারক পৌলমী পণ্ডিত এই নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে এই সময়ের মধ্যে বইটির প্রকাশ, বিক্রি, বিতরণ কিংবা বইয়ের কোনও উদ্ধৃতি বা অংশ কোনও সামাজিক মাধ্যমে বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। এমনকি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যে অংশবিশেষ ছড়িয়ে পড়েছে, সেগুলির প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবেদনকারী প্রসেনজিৎ নাগের দাবি, বইটিতে কিছু বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ও ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণেই তিনি বইটির প্রকাশনা ও প্রচারে স্থগিতাদেশ চেয়ে আদালতে যান। আদালত আবেদনটি গ্রহণ করে বিষয়টি নিয়ে আগামী শুনানি না হওয়া পর্যন্ত কোনওরকম প্রকাশনা বা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

উল্লেখ্য, দীপক ঘোষ একসময় তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লেখা এই বইটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছে বলে দাবি করা হয়েছিল প্রকাশনার পক্ষ থেকে। তবে বইটির কিছু অংশ আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই শুরু হয় বিতর্ক। তবে, বারাসত আদালতের এই স্থগিতাদেশের ফলে আপাতত বইটির প্রচার এবং বিতরণ আর করা যাবে না।

আরও পড়ুন- ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে বিজেপি-শাসিত রাজ্য, বরাদ্দ বঞ্চনায় বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...