Saturday, April 4, 2026

ফেরাতে হবে এসআইআর: সংসদে একযোগে বিক্ষোভে তৃণমূলসহ বিরোধীরা

Date:

Share post:

নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের (SIR) নামে দেশে এনআরসি লাগু করার কেন্দ্রের সরকারের সুপ্ত প্রচেষ্টার বিরুদ্ধে সংসদে একযোগে সরব বিরোধীরা। পরিকল্পনা মতো বিরোধী সাংসদরা মঙ্গলবার একযোগে সেই প্রতিবাদে সরব হন। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার মানুষকে অপমান ও বিতাড়নের বিরুদ্ধে রাজ্যসভায় (Rajyasabha) সরব হন তৃণমূল সাংসদরা।

বিহারে নির্বাচন কমিশন যে এসআইআর (SIR) লাগু করেছে তার বিরুদ্ধে তৃণমূলই প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন কীভাবে এই সংশোধনী চালু করে তালিকা থেকে বাসিন্দাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে। তার উদাহরণও মিলিছে হাতেনাতে। বিহারে ৪১ লক্ষ মানুষকে ভোটার তালিকা (voter list) থেকে বাদ দিতে চলেছে কমিশন।

কমিশনের সংশোধনীর ফলাফল প্রকাশিত হওয়ার পরে সরব সব বিরোধীদল। সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হয়। ২১শে জুলাইয়ের শহীদ স্মরণের সমাবেশ থাকায় তৃণমূল সাংসদরা সেদিন উপস্থিত ছিলেন না সংসদে। মঙ্গলবার তৃণমূল সাংসদরা সংসদে উপস্থিত হতেই একযোগে প্রতিবাদে সরব বিরোধী সাংসদরা। বিক্ষোভ দেখানো হয় সংসদের (Parliament) মকর দ্বারের বাইরে।

আরও পড়ুন: কেন এই পথে বিমান প্রশিক্ষণ! বিক্ষোভে উত্তাল ঢাকায় মৃত পেরোলো ৩০

পাশাপাশি বাংলার অপমানের বিরুদ্ধেও এদিন সরব হন তৃণমূল সাংসদরা। রাজ্যসভায় দাবি তোলা হয়, যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অসম্মানের মুখে বাংলার পরিযায়ী শ্রমিকরা, তার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে সংসদে। সোমবার থেকেই পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে কেন্দ্রের বিবৃতির দাবিতে সরব ছিলেন রাজ্যসভার বিরোধী সাংসদরা। সেই সঙ্গে উপরাষ্ট্রপতির (Vice-president) ইস্তফার ব্যাখ্যা দাবিও করা হয়। সেই সঙ্গে সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েনের মতো সাংসদরা সরব হন বাঙালিদের অপমানের বিরোধিতায়। বিরোধীদের দাবির মুখে নীরব কেন্দ্রের নির্লজ্জ সরকার সংসদের দুই কক্ষই মুলতুবি করে আলোচনার সব পথ বন্ধ করে দেয়।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...