Tuesday, June 23, 2026

ম্যাঞ্চেস্টারে জিততে ইংল্যান্ডের ২০ উইকেট চান শুভমন গিল

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে (Manchester) মরণ-বাঁচন ম্যাচ। তার আগে চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল (Indian Team)। সেখানেই কী এবার ভারতের তুরুপের তাস হতে চলেছেন তরুণ পেসার অনসুল কম্বোজ (Anshul Kamboj)। চোট পয়ে আকাশদীপ (Akashdeep) ছিটকে গিয়েছেন। তাঁর জায়গাতেই এই ম্যাচে অভিষেক হতে চলেছে তরুণ পেসার অনসুল কম্বোজ। সেইসঙ্গে অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সাফ বার্তা। এই ম্যাচ জিততে ভারতের লক্ষ্য এবার ইংল্যান্ডের ২০ উইকেট।

নাম না করে হলেও যে এই ম্যাচে বোলারদের ওপরই বাড়তি চাপ থাকছে তা বলার অপেক্ষা রাকে না। ম্যাঞ্চেস্টারে এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্টে জিততে পারেনি ভারতীয় দল। এবার সেই খরাই কাটাতে চাইছে টিম ইন্ডিয়া (India Team)। ব্যাটাররা প্রতি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করলেও বোলাররা সেই তুলনায় সফল হতে পারেনি। ম্যাঞ্চেস্টারে সেদিকেই বাড়তি নজর রয়েছে টিম ইন্ডিয়ার। অধিনায়ক গিলের তো সাফ কথা, জিততে হলে ইংল্যান্ডের ২০ উইকেটই চাই।

ম্যাচের আগের দিন শুভমন গিল (Shubman Gill) জানিয়েছেন, “নীতিশ রেড্ডি ইতিমধ্যেই এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। আকাশদীপ এবং অর্শদীপ সিং এই চতুর্থ টেস্টে নেই। তবে আমাদের দলে ভালো ক্রিকেটারের অভাব নেই। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হল ইংল্যান্ডের ২০ উইকেট তুলে নেওয়া”।

একের পর এক ক্রিকেটারের চোট আঘাতের ফলে আরও একটা সমস্যায় পড়েছে ভারতীয় দল। প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে কম্বিনেশন। এই ম্যাচে তো দলে বেশ কয়েকটা পরিবর্তন হচ্ছে। অনসুল কম্বোজ নতুন ক্রিকেটার হলেও তাঁকে নিয়ে কিন্তু আশাবাদী শুভমন গিল (Shubman Gill) থেকে গৌতম গম্ভীর।

সেইসঙ্গেই ঋষভ পন্থের সেরে ওঠাটাও বেশ স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। শোনা যাচ্ছে এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করতে দেখা যাবে ঋষভ পন্থকে। ম্যাঞ্চেস্টারে ভারতীয় দল তাদের জয়ের খরা কাটাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...