Saturday, June 13, 2026

এত দুঃসাহস কি করে হয়? স্টুডিও পাড়ার মামলায় প্রশ্ন বিচারপতির

Date:

Share post:

টালিগঞ্জ স্টুডিও পাড়ার গোলমাল নিয়ে মামলায় ১৬ জুলাই তথ্য সংস্কৃতি সচিবের বৈঠকের সিদ্ধান্ত হাইকোর্টে (Calcutta High Court) জানাতে পারল না রাজ্য। সেখানে ফেডারেশনকে আলাদা করে ডেকে শুনানি করায় চরম ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। তথ্য সংস্কৃতি সচিবের এত দুঃসাহস কি করে হয়, তাই নিয়ে বিস্মিত আদালত। কারণ তিনি বৈঠক নিয়ে যে নোটিস দিয়েছেন আর হাইকোর্ট যা নির্দেশ দিয়েছেন, তার বাইরে গিয়ে কাজ করেছেন সচিব।

এদিন রাজ্যের কৌঁসুলি অনিন্দ্য মিত্রকে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, “কে তাকে প্রম্পট করে আলাদা করে বৈঠক করতে বলেছে? সেই কারণে ন্যাচারাল জাস্টিসের কথা বলা হচ্ছে। ৮ জুলাই নোটিসে রাজ্য বলে সবাইকে একসঙ্গে ডেকে বৈঠক হবে। সেখানে কি করে সচিব একজনকে আলাদা ভাবে ডাকে? এখানে কিছু আছে এর পিছনে। কিছু একটা চলছে। আমি কিন্তু স্ট্রং ভিউ নেবো সচিবের বিরুদ্ধে। আর সিনিয়র আইনজীবী দাঁড় করিয়ে কিছু বিষয় লুকোনোর করার চেষ্টা করা হচ্ছে। সচিবের ভূমিকা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। কিছু ঢাকা দিতে একজন সিনিয়র আইনজীবীকে দাঁড় করিয়ে ম্যানেজ করার চেষ্টা হয়েছে। আমি জানি কি চলছে। আমার মুখ খোলাবেন না। সচিব যা নোটিস দিয়েছেন, কোর্টকে বলেছেন, তার উল্টো কাজ করেছেন। সেই কারণে আপনাকে দাঁড় করানো হয়েছে”। বিচারপতির নির্দেশ, ৩০ জুলাই সব পক্ষকে নিয়ে বৈঠক করে ৮ আগষ্ট হাইকোর্টে রিপোর্ট দিতে হবে তথ্য সংস্কৃতি সচিবকে।

আরও পড়ুন – সন্দেশখালি মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হল না কেন শাহজাহানকে? প্রশ্ন বিচারপতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...