Saturday, June 20, 2026

জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। চলতি বছরের ২৪ জুন ইডির (ED) দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার বাঁকুড়া থানায় দায়ের হওয়া মামলায় জামিন পেলেন।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অপর এক অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহা আগেই জামিন পেয়ে গিয়েছেন। দু’জনের বিরুদ্ধেই একই ধরনের অভিযোগ উঠেছে। তবে, আদালতে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত সরকারি কর্মচারী হিসেবে তাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর কোনও অনুমোদন না আসায় বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ সাংবিধানিক অধিকারের প্রসঙ্গ তুলে ধরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন মঞ্জুর করেন। তবে, জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কারণ, তিনি এখনও সিবিআইয়ের (CBI) মামলায় জেল বন্দী রয়েছেন তিনি। ফলে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত আপাতত জেল হেফাজতেই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...