Monday, April 13, 2026

অবশেষে বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে পথে নামল বামেরা

Date:

Share post:

অবশেষে বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থা নিয়ে পথে নামল বামেরা (Left)। এর আগে বাংলার বকেয়া নিয়ে রাজ্যের শাসকদলের সুরেই মোদি সরকারের সমলোচনা করে বামেরা। এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নেমে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ করেছেন, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, তখন বিলম্বিত বোধদয় বাম নেতৃত্বের।

নির্বাচনে শূন্য থেকে মহাশূন্য মিলিয়ে যাচ্ছে CPIM তথা বামেরা। যে ৩-৪ শতাংশ ভোট অবশিষ্ট আছে তা বাঁচাতে এবার রাস্তায় নামতে হল মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেবদের। কারণ, ডবলইঞ্জিনের সরকারের রাজ্যে শুধু বাংলাভাষী হওয়ায় হেনস্থার শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বৈধ নথি দেখালেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটি স্পষ্টকাতর বিষয় নিয়েও যদি প্রতিবাদে না নামে, তাহলে ওই কয়েকহাজার ভোটও ধরে রাখা যাবে বলে মত রাজনৈতিক মহলের।

দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী বিশেষত খেটে খাওয়া মানুষের উপর আরএসএস-বিজেপি বাহিনীর আক্রমণ, বিজেপি শাসিত রাজ্যে খেটে খাওয়া শ্রমিকদের অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া, অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বাংলাভাষী মানুষদের সম্পর্কে বিকৃত ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বুধবার বিকেলে বামপন্থী (Left) দলগুলির প্রতিবাদ মিছিল নামে। ধর্মতলার লেনিন মূর্তি থেকে রামলীলা পার্ক পর্যন্ত মিছিলে হাঁটেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব-সহ নেতৃত্ব। তবে, এদিনও পথে নামতে হল প্রবীণদের।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...