Monday, April 13, 2026

শিক্ষক নিয়োগে স্বাস্থ্য দফতরের ছায়া! কোটি টাকা নিয়েও মেলেনি চাকরি, রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা তোলার অভিযোগ এবার স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, টাকা নেওয়া হলেও চাকরি জোটেনি। অবশেষে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রতারিত পরিবার। দাবি উঠেছে সিবিআই তদন্তের।

হাইকোর্টে ওঠা মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, তদন্ত কতদূর এগিয়েছে, তা জানাতে হবে পুলিশকে। কেস ডায়েরিও তলব করা হয়েছে। পাশাপাশি, আবেদনকারী পরিবার যাতে নিরাপদে থাকতে পারেন, সেই বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে নিম্ন আদালতকে।

জানা গেছে, আপার প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। অভিযোগ, টাকা নিয়েও কোনও নিয়োগপত্র দেয়নি অভিযুক্তরা। শেষমেশ প্রতারিত পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তবুও তদন্তে গতি না থাকায় তাঁরা হাইকোর্টে যান।

আদালতের পর্যবেক্ষণ, এমন গুরুতর অভিযোগে যথাযথ তদন্ত হওয়া জরুরি। কেস ডায়েরির মাধ্যমে আদালত জানতে চায়, পুলিশ এখন কী পদক্ষেপ নিয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়া অধ্যায় সামনে আসছে বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন – এত দুঃসাহস কি করে হয়? স্টুডিও পাড়ার মামলায় প্রশ্ন বিচারপতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...