Tuesday, March 24, 2026

ফেডারেশনকে আইনি নোটিস পাঠালো হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন

Date:

Share post:

আবারও সমস্যার মুখে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন (HFA)। নির্বাচিত কমিটি থাকা সত্ত্বেও সংবিধান ভেঙে সেখানে অন্য কমিটি তৈরি করেছে ফেডারেশন। শুধু তাই নয় ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে ফিফার নিয়ম ভঙ্গেরও অভিযোগ তুলেছে এবার হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন। আবারও যে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশন বেকায়দায় তা বলার অপেক্ষা রাখে না।

ফিফা (FIFA) বা এএফসির নিয়ম অনুযায়ী কোনও রাজ্য সংস্থাতেই থার্ড পার্টির প্রবেশ নিষেধ। বিশেষ করে তা যদি সরকারী কোনও ব্যক্তি হন কিংবা অলিম্পিকের কমিটির সঙ্গে জড়িত কেউ হয়ে থাকে। কিন্তু হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনে এমনটাই করেছে ফেডারেশন। হঠাৎই সেখানে নতুন একটি কমিটি তৈরি করে ফেলেছে ফেডারেশন। আবার সেই কমিটির সদস্য হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক ব্যক্তিও রয়েছে।

ইতিমধ্যেই ফেডারেশনকে (AIFF) সংবিধান ভঙ্গের জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে। সভাপতি, সচিব সহ কার্যকরী কমিটির আগামী ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। তবে কেমন করে ফেডারেশন কোনওরকম আলোচনা না করেই ফের একটা নতুন কমিটি তৈরি করতে পারে। এই নিয়েই প্রশ্ন তুলেছে হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানেই পাঁচ সদস্যের একটি প্যারালাল কমিটি নাকি তৈরি করেছে ফেডারেশন। তাও আবার কার্যকরী কমিটির সঙ্গে কোনওরকম আলাপ আলোচনা না করেই। ফেডারেশনের সংবিধান তো বটেই, ফিফারও নিয়ম তারা ভেঙেছে বলেই অভিযোগ।

ইতিমধ্যেই ফেডারেশনের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের। কারণ ফেডারেশনের সংবিধান সংশোধন নিয়ে কয়েকদিনের মধ্যেই রায় দিতে পারে ভারতের সর্বোচ্চ আদালত।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...