Tuesday, April 7, 2026

ভারতের কোচ হতে চেয়ে আবেদন জাভির, নাকচ করল ফেডারেশন!

Date:

Share post:

ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন স্প্যানিশ কিংবগন্তী জাভি (Xavi)! হ্যাঁ ফেডারেশনের (AIFF) তরফে শেষপর্যন্ত এমনটাই জানানো হয়েছে। সদ্যই এক সংবাদ সংস্থায় ভারতীয় ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর সুব্রত পাল (Subrata Paul) জানিয়েছেন জাভির আবেদন করার কথা। এই মুহূর্তে ভারতীয় দলের কোচ পদ ফাঁকা রয়েছে। সেখানেই জাভির আবেদনের কথা শুনে সকলেই হতবাক। তবে এর চেয়েও বেশি হতবাক যে জাভির (Xavi) নাম নাকি খারিজ হয়ে গিয়েছে।

মানোলো মার্কুয়েজ (Manolo Marquez) দায়িত্ব ছাড়ার পর থেকেই সুনীলদের (Sunil Chetri) হেডস্যারের পদ ফাঁকা রয়েছে। সেই জায়গায় নতুন কোচ আনার জন্য বেশ কয়েকদিন আগেই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে। প্রথমে জানা না গেলেও, পরে শোনা যায় যে ফেডারেশনে নাকি ইমেল মারফত কোচ হওয়ার আবেদন করেছিলেন স্পেনের গয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার জাভি (xavi)।

কিন্তু শেষপর্যন্ত নাকি শর্টলিস্টেড হয়নি এই তারকা। আর সেটাই নানান প্রশ্ন তুলছে। জাভির মতো তারকা ফুটবলার আবেদন করার পরও কেন তাঁকে কোচ হিসাবে বিবেচনা করা হয়নি সেটা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।

ফুটবল ছাড়ার পর আল সাদাদ দিয়েই নিজের কোচিং কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১০০ এরও কম ম্যাচে সাতটি ট্রফি এসেছিল জাভির পকেটে। এরপরই বার্সেলোনার দায়িত্ব উঠেছিল জাভির কাঁধে। সেখানেও সফল এই তারকা মিড ফিল্ডার। তাঁর হাতধরে ঘরোয়া ট্রফি জিতেছিল বার্সা। সেইসঙ্গে উঠে এসেছিল একঝাঁক তরুণ ফুটবলার।

সেই জাভিই (Xavi) নাকি ভারতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ফেডারেশনের তালিকায় জায়গা হয়নি। সেখানে ফেডারেশনের তালিকায় এসেছেন স্টিফেন কনস্টানটাইন, খালিদ জামিলদের নাম। অনেকেই মনে করছেন হয়ত বাজেটের কারণেই এমন হাই প্রোফাইল নাম রাখতে চায়নি। আবার অন্য কোনও কারণও হতে পারে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...