Sunday, June 14, 2026

‘বুলেট সরোজিনী’-র শ্যুটিং স্টুডিওতে আগুন! সাময়িক বন্ধ ধারাবাহিকের কাজ

Date:

Share post:

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং হচ্ছে যে স্টুডিওতে সেখানে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের ম্যাকনেল স্টুডিও (masive fire in shooting studio Mackneil, South 24 Parganas)। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ আগুন লাগে বলে জানা যায়। এখানেই চলছে ‘বুলেট সরোজিনী’-র শ্যুটিং (Bullet Sorojini Serial)। যদিও এই ধারাবাহিকের ফ্লোরে কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানাচ্ছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। তবে অন্যান্য ফ্লোরগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শুক্রবার এই স্টুডিওর সব ধারাবাহিকের কাজ বন্ধ রাখা হয়েছে।

ধারাবাহিকের কলাকুশলীদের তরফে জানা গেছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যাতেও নির্ধারিত সময়ে ‘বুলেট সরোজিনী’-র প্যাক-আপ হয়ে গেছিল। এরপরই আগুন লাগার খবর আসে। তবে সকলেই সুরক্ষিত আছেন। শোনা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিক নাকি শেষ হতে চলেছে। তার আগে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছুটা হলেও খারাপ লাগা কাজ করছে অভিনেতা-অভিনেত্রীদের মনে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়, শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...