Thursday, June 11, 2026

লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোমণ্ডপ তৈরির অনুষ্ঠানে দেব- রুক্মিণী

Date:

Share post:

শ্রাবণের বর্ষা ভেজা আকাশে মাঝে মধ্যে সাদা মেঘের দেখা মিলতেই আসন্ন শরতের প্রহর গুনতে শুরু করে দিয়েছে বাঙালি। এক বছর পর ঘরে ফিরছেন উমা। বাংলা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। কলকাতার পুজোর অন্যতম আকর্ষণ লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। রবিবাসরীয় সকালে সেখানকার মণ্ডপ তৈরির কাজের সূচনায় উপস্থিত হলেন সুপারস্টার দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। দুই তারকাকে দেখতে উপচে পড়া ভিড়। সকলকে পুজোর অগ্রিম শুভকামনা জানানোর মাঝেই আসন্ন ছবি ‘ধূমকেতু’ (Dhumketu) দেখতে যাওয়ার কথা মনে করালেন সাংসদ -অভিনেতা (Dev)।

লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবছরের পুজো ৫৮ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। উদ্যোক্তারা দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণ শুরুর মুহূর্তে টলিপাড়ার অন্যতম দুই সুপারস্টারকে হাজির করে সকলকে রীতিমতো চমকে দিয়েছে। এদিন দেবী দুর্গার ছবি সামনে রেখে মহিলা ঢাকিদের দিয়ে বিশেষ পরিবেশনার আয়োজনও করা হয়।

দেব (Dev ) সাংবাদিকের জানান, পুজো মানেই মায়ের কাছে সকলের কিছু না কিছু ব্যক্তিগত চাওয়া থাকে। কিন্তু এবছর তিনি চাইবেন পৃথিবীতে শান্তি ফিরে আসুক। সাম্প্রতিককালে যেভাবে বিশ্বজুড়ে যুদ্ধ আর অশান্তির আবহও তৈরি হয়েছে, দেবী দুর্গার আগমনে যেন সবটা থেমে গিয়ে সকলের মধ্যে ভালবাসার বন্ধন দৃঢ় হয়ে ওঠে -এটাই অভিনেতার এই বছরের পুজোর চাওয়া।

টলিউডের ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্রের কথাতেও একই সুর। অভিনেত্রী বলেন সকলে ভালো থাকুক মায়ের কাছে সবসময় এটাই প্রার্থনা। প্রিয় দুই তারকাকে এভাবে সামনের থেকে দেখতে পেয়ে খুশি এলাকাবাসী থেকে শুরু করে দেব -রুক্মিণীর অনুরাগীরা।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...