Thursday, June 11, 2026

গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন মঞ্জরেকরের

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিশ্রী পারফরম্যান্স। চতুর্থ টেস্টেও ধুঁকছে ভারতীয় দল। সেই পরিস্থিতিতেই এবার গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। বিশেষ করে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। দলের পূর্ণ সময়ের ব্যাটারের অভাব যেমন রয়েছে, তেমনই সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) মনে করছেন যথাযথ বোলারও দলে নেই।

বিশেষ করেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে শার্দূল ঠাকুর ও নীতিশ রেড্ডিকে খেলানো নিয়েই কথাবার্তা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গেই যে গম্ভীরের (Gautam Gambhir) দল নির্বাচন নিয়ে মঞ্জরেকর প্রশ্ন তুলছেন তা বলার অপেক্ষা রাখে না। চতুর্থ টেস্টে সুযোগ পেলেও শার্দূল ঠাকুর সেই ব্যর্থই হয়েছেন।

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “ব্যাটিংয়ে ভালো প্রদর্শন বাদে আর কী দেখতে পাচ্ছি আমরা। নির্বাচকদের ভুল নির্বাচনের ছবি যেন দেখা যাচ্ছে। প্রথম ম্যাচেই শার্দূল ঠাকুর কতটা দক্ষ সেই ব্যপারটা আমরা সকলে দেখতে পেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও তাঁকে এই টেস্টে ফের নেওয়া হয়েছে। সেইসঙ্গে এই ধারণাই বারবার দেখতে পাচ্ছি যে এমন বোলারকে নেওয়া হোক যে কিনা ব্যাটিংও করত পারেন। সত্যিই এই ধারনাটা অত্যন্ত ভুল”।

এখনও পর্যন্ত দুই টেস্টে মিলিয়ে শার্দূল ঠাকুরকে মাত্র ২৭ ওভার বোলিং করানো গিয়েছে। একইরকমভাবে নীতিশ রেড্ডির ক্ষেত্রেও একই পরিস্থিতি। এমন দেখার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চতুর্থ টেস্ট হেরে গেলেই ভারতের সিরিজ হার নিশ্চিত। সেইসঙ্গেই গম্ভীর টেস্ট সিরিজ হারের হ্যাটট্রিকও করবেন।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...