Monday, March 16, 2026

কেন্দ্রের মুখে ঝামা ঘষে বোলপুর থেকে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রের মুখে ঝামা ঘষে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরের (Bolpur) প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তৈরি করে দিলেন বাংলার উন্নয়নের রূপরেখাও। কেন্দ্রের বঞ্চনার মধ্যেও উন্নয়নমূলক কাজ কীভাবে করতে হবে জেলাশাসক-সহ জেলার আধিকারিকদের নির্দেশ দিলেন তিনি।

এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। ফলে রাজ্যকে নিজেদের টাকা দিয়েই সব কাজ করতে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।
আরও খবর: বাংলার ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ফেরানো ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাজ-ছাদ দেবে রাজ্য

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নির্দেশ দেন, এলাকার উন্নয়নমূলক কাজের জন্য জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে ৫ শতাংশ টাকা দিতে হবে। স্থানীয় বিধায়কদেরও কন্ট্রিবিউশন দরকার। তাঁদের ১০ লক্ষ টাকা করে দিতে হবে। এই সব টাকা ডিএমদের কাছে জমা করতে হবে। বাকি টাকা দেবে রাজ্য সরকার। এভাবেই চলবে বাংলার উন্নয়নমূলক কাজ।

  • উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী জানান
    রাজ্যে ৪ লক্ষ ১৩ হাজার পুকুর খনন হয়েছে
  • ১৩৫০টি প্রকল্পের মধ্যে ৯১% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে
  • দেউচা পাচামিতে এক লক্ষ চাকরি হবে
  • ১৯ কোটি টাকা ব্যয়ে আমোদপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কাজ হবে
  • তারাপীঠ অডিটোরিয়ামের কাজ চলছে জোর কদমে

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...