Monday, March 16, 2026

অপারেশন মহাদেব: শ্রীনগরে খতম ৩ জঙ্গি, মৃতদের মধ্যে পহেলগাম হামলার মুসা-ইয়াসির!

Date:

Share post:

‘অপারেশন মহাদেব’ অভিযানে জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) সেনার গুলিতে খতম ৩ জঙ্গি (Terrorist)। সূত্রের খবর, মৃতদের মধ্যে পহেলগাম (Pahelgam) হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার সঙ্গী ইয়াসির রয়েছে। তবে, এখনও সরকারিভাবে এই খবর জানানো হয়নি। ময়নাতদন্তের পরে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

বিরোধীদের চাপে সংসদে যখন পহেলগাম (Pahelgam) হামলা নিয়ে বিবৃতি দিতে বাধ্য হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেই দিনই শ্রীনগরের দাচিগ্রাম এলাকার জঙ্গলে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি অভিযানে ৩ জঙ্গি খতমের খবর পাওয়া গিয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, নিকেশ ৩ জঙ্গি পাকিস্তানের নাগরিক।

কয়েকমাস ধরেই এই জঙ্গিদের খোঁজ চলছিল। তারা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। সোমবার ভারতীয় সেনার চিনার কর্পস জঙ্গি বিরোধী অভিযান শুরু করে। জম্মু-কাশ্মীরের লিডওয়াসে অপারেশন শুরু করে। অস্ত্র উদ্ধার এবং পরিচয় নিশ্চিত করার জন্য দাচিগ্রাম এলাকার জঙ্গলে এখনও চিরুনি তল্লাশি চলছে। সেনা সূত্রে খবর, নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন জঙ্গি নিকেশ হয়েছে। সূত্রে খবর, গুলিতে প্রাণ গিয়েছে লস্কর-এ-তৈবার জঙ্গি মুসার, যে পহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিল। আর দুই জঙ্গি আবু হামজা ও ইয়াসির। ইয়াসিরও পহেলগাম হামলায় জড়িত। তবে, জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়, ময়নাতদন্তের পরে বিষয়টি স্পষ্ট হবে। এখনও জম্মু ও কাশ্মীরের অপারেশন মহাদেব চালাচ্ছে ভারতীয় সেনা।
আরও খবরওভাল টেস্টের আগে শুভমন গিলকে বিশেষ পরামর্শ অশ্বিনের

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...