Saturday, April 4, 2026

কাফা নেশনস কাপে খেলবে ভারত, একই গ্রুপে তাজিকিস্তান- ইরান- আফগানিস্তান

Date:

Share post:

২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে মধ্য এশিয়ার ফুটবল সংস্থা আয়োজিত কাফা নেশনস কাপ (Cafa Nations Cup)। চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ পর্যন্ত। কঠিন প্রতিপক্ষ নিয়ে পায়ে লড়াইয়ে নামবে ভারতীয় ফুটবল দলের সিনিয়র প্লেয়াররা। ভারতের সঙ্গে গ্রুপ B-তে রয়েছে তাজাকিস্তান- ইরান- আফগানিস্তান। প্রথম ম্যাচে তাজাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে। যেহেতু ২০২৭-র এএফসি এশিয়ান কাপের (AFC Asia Cup) বাছাইপর্বে ভালো জায়গায় নেই সুনীল ছেত্রীরা, তাই গ্রুপ শীর্ষে থাকতে হলে ভারতকে তিনটি ম্যাচেই জিততে হবে।

কাফা নেশনস কাপ টুর্নামেন্ট প্রথমে মালয়েশিয়ার খেলার কথা ছিল। কিন্তু ফুটবল দেবতা বোধহয় মনে মনে অন্য কোনও প্ল্যানিং করে রেখেছিলেন। তাই শেষমেষ পরীক্ষায় নামার সুযোগ পেয়েছে ব্লু টাইগার্সরা। ইরান (Iran) নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ। গতবারের চ্যাম্পিয়ন দল, বর্তমান র‍্যাঙ্কিং ২০। এর পাশাপাশি ভারতকে খেলতে হবে তাজাকিস্তান (র‍্যাঙ্কিং ১০৬) ও আফগানিস্তানের (র‍্যাঙ্কিংয়ে ১৬১) বিরুদ্ধে। এই মুহূর্তে ভারতীয় দলে কোনও কোচ নেই। সব ঠিক থাকলে শুক্রবার নতুন কোচের নাম ঘোষণা হতে পারে। ইরানের সঙ্গে লড়াইয়ের জন্য হাতে এক মাস সময় পাবে ভারতীয় ফুটবল টিম (Indian Football Team)। আত্মবিশ্বাসী নীল জার্সির মালিকরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...