Monday, March 16, 2026

মহমেডানকে ৩-১ গোলে হারাল ১০ জনের মোহনবাগান

Date:

Share post:

বিদেশিহীন, ১০ জনের মোহনবাহগানকে (MBSG) পেয়েও অসহায়ের মতোই আত্মসমর্পন করতে হল মহমেডানকে। ডুরান্ড কাপের শুরুটা দুরন্ত ভাবেই করল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। প্রথম ম্যাচেই ছিল যুবভারতীতে মিনি ডার্বি। সেখানেই মহমেডানকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। জোড়া গোল করে ম্যাচের সেরা লিস্টন কোলাসো (Liston Colaco)। এছাড়াও মোহনবাগানের হয়ে আরও একটি গোল করেন সুহেল ভাট (Suhail Bhat)। শুরুটা বেশ ভালো ভাবেই করল সবুজ-মেরুন ব্রিগেড।

ইস্টবেঙ্গল বিদেশি খেলালেও, মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের শুরুটা বিদেশি ছাড়াই করল। তবে ম্যাচের শুরু থেকেই রাশ ছিল মোহনবাগানের দখলে। ২২ মিনিটে ফ্রিকিক থেকে লিস্টন কোলাসোর দুরন্ত গোল। শুরুতেই ব্যবধান বাড়িয়ে ফেলেছেল সবুজ-মেরুন ব্রিগেড। সুযোগ যে মোহনবাগানের কাছে আর আসেনি, এমনটা নয়। কিন্তু জালে বল জড়াতে পারেনি তারা।

বরং প্রথমার্ধে শেষ হওয়ার কিছুক্ষণ আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহনবাগানের তারকা ফুটবলার আপুইয়া। বিরতির পর মহমেডান সমতাতেও ফেরে। কিন্তু সেই সুখ তাদের কিছুক্ষণের জন্যই ছিল। ১০ জনের মোহনবাগান হলেও, মহমেডানের ওপর চাপ আরও বাড়িয়ে ছিল তারা।

৬২ মিনিটের মাথায় সুহেল ভাটের গোলে ফের এগিয়ে যায় মোহনবাগান ব্রিগেড। নির্ধারিত সময়ে ফের একটা মোহনবাগানের আক্রমণ। মহমেডানের কড়া ট্যারলের খেসারত পেনাল্টি। লিস্টন কোলাসোর গোলে মহমেডানের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেয় মোহনবাগান।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...