Wednesday, April 8, 2026

ওভালে প্রথম দিনই সোবার্স, গাওস্করের রেকর্ড ভাঙলেন শুভমন গিল

Date:

Share post:

বৃষ্টি বিঘ্নিত পঞ্চম টেস্টের প্রথম দিন। কিন্তু সেখানেই জোড়া রেকর্ডের মালিক ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। প্রথম দিন ব্যাট হাতে নেমেই ভেঙে দিলেন গ্যারি সোবার্স (Garry Sobers) ও সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতো কিংবদন্তী দুই ক্রিকেটারের রেকর্ড। তাও আবার লাঞ্চ বিরতির আগেই সেই রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। এই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। সেইসঙ্গে গড়েই চলেছেন একের পর এক রেকর্ড।

সেনা (SENA)(দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া- একত্রে এদেন বলা হয় সেনা) দেশের মাটিতে একটি টেস্ট সিরিজে সফরকারী অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন শুভমন গিল (Shubman Gill)। এই রেকর্ড ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক গ্যারি সোবার্সের। অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টে ৭২২ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড এদিন মাঠে নেমেই ভেঙে দিলেন শুভমন গিল। ভারত অধিনায়ক যখন মাঠে নেমেছিলেন সেই সময় তাঁর রানও ছিল ৭২২। এক রান করতেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শুভমন গিল (Shubman Gill)।

একইসঙ্গে আরও দশ রান যোগ করতেই ভেঙে দিয়েছেন সুনীল গাওস্করের রেকর্ডও। ভারত অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করলেন শুভমন। ১৯৭৮-৭৯ মরসুমে এই রেকর্ড ছিল সুনীল গাওস্করের। সেই সিরিজে গাওস্কর করেছিলেন ৭৩২ রান। শুভমন গিল ১১ রানে পৌঁছতেই সেই রেকর্ডও ভেঙে দেন তিনি।

এবারের সিরিজে ইতিমধ্যেই চারটি সেঞ্চুরি করে ফেলেছেন শুভমন গিল। ওভালে পঞ্চম টেস্ট ম্যাচ চলছে। সেখানেও গিলের ব্যাট থেকে বড় রানের ইনিংস আসে কিনা সেটাই দেখার।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...