Monday, March 16, 2026

দিন বদল: ৮ নয় ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভার্চুয়াল বৈঠকের দিন বদল। ৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে ৮ অগাস্ট ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সেই বৈঠকের দিন এগিয়ে ৫ অগাস্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাভাষীদের উপর ডবলইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার, এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম কাটার বিজেপির ষড়যন্ত্র। এর প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের আন্দোলন। সংসদে তৃণমূল সাংসদদের ধর্না-বিক্ষোভ প্রদর্শন। সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক। এসবের মধ্যেই ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) ডাকেন তিনি। দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে।

সূত্রের খবর, শুধু ৫ তারিখ নয়, ধারাবাহিকভাবেই এই ধরনের বৈঠক করবেন অভিষেক। সেক্ষেত্রে জেলা ধরে আলাদা করে বৈঠক হতে পারে।
 আরও খবর: SIR পে হল্লা বোল, সাংসদ দোলা সেনের স্লোগানে গলা মেলালেন I.N.D.I.A-র সদস্যরা

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...