Saturday, May 23, 2026

দিলীপের জন্মদিনে শুভেচ্ছার ঢল, বাদ শুধু শুভেন্দু!

Date:

Share post:

একবছরে চিত্র বদল। গতবছর এই দিনে অর্থাৎ পয়লা অগাস্ট বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের জন্মদিন পালন হয়েছিল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ঘরে। মিষ্টিমুখ-ফুল কতকিছু। আর এবছর BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জন্মদিনে শুভেচ্ছাও জানালেন না শুভেন্দু। তবে, সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ পদ্মশিবিরের ছোট-বড় নেতৃত্ব।

১ আগস্ট বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই। বিজেপির জনপ্রিয়তম প্রাক্তন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক কর্মী-সমর্থকও। কিন্তু এই তালিকায় নাম নেই বিধানসভার বিরোধী দলনেতার। গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে সৌজন্যের খাতিরেও দিলীপকে শুভেচ্ছা জানাননি শুভেন্দু।

দীর্ঘদিন ধরেই বিজেপির দলবদলু নেতাদের চাপে কোণঠাসা দিলীপ। বঙ্গ নেতৃত্বের সঙ্গে তাঁর বিস্তর দূরত্ব। যদিও বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপের সমীকরণ ভালো বলে খবর গেরুয়া শিবিরের অন্দরের। তবে, তা সত্ত্বেও দুর্গাপুরে মোদির সভায় ডাক পাননি দিলীপ। উল্টে তাঁকে সেই সময় দিল্লি ডেকে পাঠানো হয়। তবে, সেখান থেকে ফিরেও দিলীপের মেজাজের পরিবর্তন হয়নি। এই পরিস্থিতি গোপন ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়। এই নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেছেন দিলীপ। দলের একাংশ এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এসবের মধ্যে দিলীপের জন্মদিনেও শুভেন্দুর সঙ্গে সম্পর্কের শিথিলতা কাটল না।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...