Friday, June 26, 2026

UPI অটোপে ট্র্যানজ্যাকশনে ফিক্সড টাইম স্লট, আজ থেকে ডিজিটাল লেনদেনে বড় বদল!

Date:

Share post:

ডিজিটাল লেনদেনে বড় বদল আনল কেন্দ্র। শুক্রবার থেকেই (1st August 2025)। UPI অটোপে ট্র্যানজ্যাকশনের জন্য ফিক্সড টাইম স্লট ধার্য করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ফলে এবার থেকে দিনের যে কোনও সময়ে সাবস্ক্রিপশন, ইএমআই (EMI) এবং ইউটিলিটি বিলের পেমেন্ট করা যাবে না। তার জন্য একটি নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে। আশা করা হচ্ছে যে, এতে প্ল্যাটফর্মের স্পিড বাড়বে এবং ব্যস্ততাও কমাবে। ব্যবহারকারীরা ন্যূনতম ৯০ সেকেন্ডের ব্যবধানে সর্বোচ্চ ৩ বার ট্র্যানজ্যাকশন স্টেটাস চেক করতে পারবেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু ক্রেডিট কার্ড পরিষেবায় বদল হচ্ছে। বাড়তে চলেছে ট্রেডিং আওয়ার। ব্যাঙ্ক গ্রাহক, ইনভেস্টর এবং ডিজিটাল লেনদেনকারী ব্যবহারকারীদের উপর নতুন নিয়মের সরাসরি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। SBI জানিয়েছে বেশ কয়েকটি কো-ব্র্যান্ডেড এলিট ও প্রাইম ক্রেডিট কার্ডে থাকা বিনামূল্যের বিমান দুর্ঘটনা বিমা ১ অগাস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আজ থেকে মার্কেট রেপো ও TREPs-এর সময়সীমা বাড়িয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ইউপিআই ব্যবস্থায় কোন কোন নতুন নিয়ম চালু হল- 

  • • এখন থেকে শুধু নন-পিক আওয়ারেই অটো-পে ট্রানজাকশন হবে অর্থাৎ সকাল ১০টার আগে, দুপুরে ১টা থেকে ৫টা, রাত ৯:৩০টার পরে
  • • প্রতিটি ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালান্স চেক করা যাবে
  • • পিক আওয়ারে ব্যালান্স চেক এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
  • • ৯০ সেকেন্ডের ব্যবধানে দিনে সর্বোচ্চ ৩ বার স্টেটাস চেক করা যাবে
  • • দিনে ২৫ বার পর্যন্ত অ্যাকাউন্ট স্টেটাস চেক করা যাবে
  • • টাকা পাঠানোর আগে বেনিফিশিয়ারির নাম দেখানো হবে

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...